1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের সচিব

দৈনিক সেরাকন্ঠ
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ড. মুহাম্মদ ইউনূস তার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জ্যৈষ্ঠ সচিব ও সচিবদের সাথে বৈঠকে বসেছেন।

সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা তাদের মন্ত্রণালয় বা বিভাগের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।

এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই সচিবদের চিঠি পাঠিয়ে জানিয়েছিল।

সোমবার সকাল থেকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবকে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যদের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ড. ইউনূসের অধীনে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষাসহ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পড়ে।
সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD