1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : অর্থ উপদেষ্টা

দৈনিক সেরাকন্ঠ
  • রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

ব্যাংকটির কর্মকর্তারা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়।

এ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা যারা করেছে কেউই আইনের বাইরে থাকবে না। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে, সে যেই হোক।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD