হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ৫ আগস্ট পুলিশের বুলেটে নিহত ৭ জনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় স্থানীয় এল আর সরকারি উ”চ বিদ্যালয় মাঠে লাখো মানুষের অংশগ্রহনে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পড়ান খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ,শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ও তাদের পেটুয়া বাহিনী পুলিশ,র্যাব। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানা”িছ। বানিয়াচংয়ে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবী করেন তিনি। তিনি বলেন এ দেশ আমাদের, তাই রাস্ট্রীয় সম্পদ ধ্বংস করলে আমাদেরই ক্ষতি। আসুন শহীদদের সামনে রেখে প্রতিজ্ঞা করি আমরা সবাই ধৈর্যের সাথে রাস্ট্র সংস্কার করবো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা আছি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত
করতে আমরা সকলে মিলে কাজ করে যাব। যাদের জানাযা পড়া হয়েছে তারা হলেন, উপজেলা সদর জাতুকর্ণ পাড়া গ্রামের হাসান মিয়া (১২), মাইঝের মহল্লার আশরাফুল মিয়া (১৭), পাড়া গাও গ্রামের মুজাক্কিও (৪০), কামালখানী গ্রামের নয়ন মিয়া (১৮) ও আকিকুর (৩০), পূর্বগড় গ্রামের সাদিকুর
মিয়া (৩০)। অপরদিকে গুলিবিদ্ধ চিকিৎসাধীন আনাস (১৬) নামের এক ছাত্র মঙ্গলবার মারা গেছেন। তিনি স্থানীয় খন্দকার মহল্লার মৃত আবুল হোসেন মিয়ার পুত্র। নিহতদের জানাযার কোটা আন্দোলনের হবিগঞ্জ জেলা ও উপজেলা সমন্বয়ক, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণসহ লাখো ছাত্র জনতা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুর ১২ টায় বানিয়াচং এল আল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কয়েক হাজার চাত্র জনতা সরকার পদত্যাগের একদফা দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাজার যান।
এসময় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, ইউপি
চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়ার নেতৃত্বে বানিয়াচং উপজেলা সদরে একটি শোডাউন করা হয়। এসময় আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় হামলা করলে পুলিশ গুলি ছুড়তে থাকে। এসময় ৯ জন ছাত্র জনতা মারা যান এবং শতাধিক লোক আহত হন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply