বাগেরহাটের মোরেলগঞ্জে আগামী ৭ই নভেম্বর ২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসেন,পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, কৃষি কর্মকর্তা মো:সাইফুল ইসলাম, প্রকৌশলী মো: আরিফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসানউল্লা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায়, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এই আয়োজন সফল করতে সরকারি-বেসরকারি সকল দপ্তর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং গণমাধ্যমকর্মীসহ মোরেলগঞ্জবাসীর সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।”
পরিশেষে দিবসটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন ও মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply