1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শাল্লায় ৩ শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

স্টাফ রির্পোটার
  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩ শ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৩নং বাহারা ইউনিয়নের প্রতাপপুর সড়কের শ্মশানঘাটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাল্লা থানা পুলিশ। গ্রেপ্তার সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়াসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৩ শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

শাল্লায় ৩ শ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailyserabarta.com

Designed by: Sylhet Host BD