1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

Reporter Name
  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে নানা আয়োজনে ‘জাতীয় যুব দিবস- ২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষ, কর্মক্ষম ও দায়িত্বশীল যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে বাদ দিয়ে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আজকের এই যুব ঋণ বিতরণ এবং নানা সচেতনতামূলক কার্যক্রম তারই একটি অংশ। যুবকদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে তাদের দেশের সম্পদে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রতিনিধি মুহিবুল্লাহ রবিউল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোড়েলগঞ্জ শাখার সভাপতি মো.জাকির হোসেন মল্লিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, যুব সংগঠনের প্রতিনিধি আবুল কালাম খান, দ্যা আর্থ সোসাইটির প্রতিনিধি শেখ মো.আলী,জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত জাহান নাদিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার যুবসমাজ এবং স্থানীয় সরকার ও জলবায়ু পরিবর্তন (LoGIC) প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা যুবসমাজের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ নিরোধ ও ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছয়জন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর ও সহযোগী সংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailyserabarta.com

Designed by: Sylhet Host BD