বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির (৭৮) গত শনিবার রাত ১২ টার দিকে পূর্ব সরালিয়া এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিন্নাহী অইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২১ জুন) বেলা ১১ টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে জানাজার পূর্বে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। পুলিশ প্রশাসনের পক্ষে এস আই মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্য একটি টিম আনুষ্ঠানিক ভাবে এ শ্রদ্ধা নিবেদন জানান। এ সময় মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সরোয়ার এজাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মোঃ রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ আঃ হাই খান, আয়নাল হোসেন, শাহজাহান-সহ সর্বস্থরের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপি নেতা সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার-সহ সর্বস্থরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পন করে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালে ৯নং সেক্টর সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম স ম কবীর আহম্মেদ মধু’র সহধর্মিনী যুদ্ধকালীন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply