1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কাশিয়ানীতে দিনের বেলায় ড্রামট্রাক চুরি, মুক্তিপণ হিসেবে লাখ টাকা দাবি

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনের বেলায় একটি ৬ চাকার ড্রামট্রাক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের মালিকের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া গোলচত্বর সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ট্রাকটি চুরি হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী ট্রাক মালিক মেহেদি হাসান জানান, শনিবার রাতে অন্যান্য দিনের মতো ঢাকা মেট্রো-ট-১৩-৩১৭৩ নম্বরের ট্রাকটি মহাসড়কের পাশে রেখে তিনি ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রবিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে পাশের নিজ বাড়িতে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন ট্রাকটি সেখানে নেই।

তিনি আরও জানান, ট্রাকটির খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পর দুপুর ১২টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা ট্রাকটি ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করে এবং দুই ঘণ্টার মধ্যে টাকা না দিলে ট্রাকটি কেটে ফেলার হুমকি দেয়। পরে একটি বিকাশ নম্বরও পাঠানো হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে অবহিত করা হয়। তাদের পরামর্শে ট্রাক চুরির ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD