1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্নঃ সভাপতি তপন বিশ্বাস ও সম্পাদক সমর ভট্টাচার্য্য

চন্দনাইশ প্রতিনিধি
  • সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ মধ্যম বৈলতলী উদয়ন সংঘ সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে ৩১ মে রোববার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শ্রী তপন কুমার বিশ্বাস (চাবু)’র সভাপতিত্বে ও পন্ডিত শ্রী সমর ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম।

এতে উদ্বোধক ছিলেন বৈলতলী ইউনিয়ন পূজা পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাস্টার অমল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ হিতৈষী ডা. সুধীর রঞ্জন তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার বিজয় কৃষ্ণ ধর, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অলক কুমার দে, যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার ভবশঙ্কর ধর, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার সুশীল, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাস্টার বিকাশ চন্দ্র দে, সদস্য সচিব ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা রাজু দাশ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. শামসুদ্দীন মেম্বার, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন চৌধুরী, ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার এয়ার মোহাম্মদ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ শীলসহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশন শোকপ্রস্তাব করেন ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েল দাশ। অর্থ রিপোর্ট পাঠ করেন অর্থ সম্পাদক সঞ্জয় মহাজন এবং পরিষদের পক্ষে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পন্ডিত শ্রী সমর ভট্টাচার্য্য। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে বিষয়নির্বাচনী কমিটির মতামতের ভিত্তিতে এবং উপস্থিত সকলের সমর্থনে ৩১ সদস্য বিশিষ্ট বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি তপন কুমার বিশ্বাস (চাবু), সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল সুশীল, সহ-সভাপতি বিপ্লব বিশ্বাস, সাধারণ সম্পাদক পন্ডিত সমর ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক রয়েল দাশ, অর্থ-সম্পাদক সঞ্জয় মহাজন প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD